বয়স্কদের জন্য দীনশিক্ষা

বর্তমান যুগে মানুষের জীবন নানা ব্যস্ততায় পরিপূর্ণ। শিক্ষা, চাকরি, ব্যবসা ও পারিবারিক দায়িত্ব পালনের কারণে অনেকের পক্ষেই দীনী শিক্ষায় পূর্ণকালীন সময় দেয়া সম্ভব নয়। অথচ একজন মুসলমানের জন্য তার দীন সম্পর্কে মৌলিক জ্ঞান অর্জন করা এবং ইবাদতবন্দেগী সহীহভাবে আদায় করার পদ্ধতি শেখা ফরয।

এই প্রয়োজনকে সামনে রেখে আমাদের মাদরাসায় দীন শিক্ষার খণ্ডকালীন বিভাগ চালু করা হয়েছে। এই ব্যবস্থায় স্কুলকলেজের ছাত্রছাত্রী, পেশাজীবীকর্মজীবী ব্যক্তি এবং সাধারণ মানুষ তাদের সুবিধাজনক সময়ে দীন শিক্ষার সুযোগ গ্রহণ করতে পারবেন, ইনশাআল্লাহ।

আমাদের লক্ষ্য

আমাদের আয়োজনসমূহ

. দৈনিক দীনী শিক্ষা

যারা নিয়মিত সময় দিতে পারেন, তাদের জন্য প্রতিদিন নির্দিষ্ট সময়ে দীনশিক্ষার কার্যক্রম থাকবে। এতে কুরআন তিলাওয়াত, প্রয়োজনীয় মাসায়েল, মৌলিক আকীদা, দুআদরূদ এবং ইসলামী আদবআখলাকের শিক্ষা দেওয়া হবে। পাশাপাশি প্রত্যেকের অঙ্গনের সাথে সংশ্লিষ্ট মাসায়েলেরও প্রশিক্ষণ প্রদান করা হবে।

. সাপ্তাহিক দীনী মজলিস

সপ্তাহে নির্ধারিত দিনে সাপ্তাহিক দীনী মজলিস ও আলোচনা সভা অনুষ্ঠিত হবে। এতে কুরআনহাদীসের আলোকে গুরুত্বপূর্ণ বিষয়সমূহ আলোচনা করা হবে এবং উপস্থিতদের প্রশ্নের উত্তর দেওয়া হবে।

. মাসিক বিশেষ আলোচনা

মাসে এক বা একাধিকবার বিশেষ বিষয়ভিত্তিক দীনী আলোচনা ও প্রশিক্ষণমূলক সভা অনুষ্ঠিত হবে, যেখানে ব্যক্তিজীবন, পারিবারিক জীবন এবং সামাজিক জীবনের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে আলোচনা করা হবে।

. ইবাদতের মৌসুমভিত্তিক প্রশিক্ষণ

ইসলামের বিভিন্ন ইবাদতের মৌসুমকে সামনে রেখে প্রয়োজনীয় প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে। যেমন—

  • হজ্বের মৌসুমে হজ্ব ও ওমরার নিয়মকানুন এবং সংশ্লিষ্ট মাসায়েলের প্রশিক্ষণ।

  • রমযান মাসের পূর্বে রোযা, যাকাত, ই‘তিকাফ, সদাকাতুল ফিতর এবং ঈদের মাসায়েল বিষয়ে আলোচনা, প্রশিক্ষণ ও প্রশ্নোত্তর পর্ব।

. ইসলামের মৌলিক বিষয়সমূহের উপর বিশেষ আয়োজন

ইসলামের গুরুত্বপূর্ণ বিষয়গুলো নিয়ে ধারাবাহিক শিক্ষা ও আলোচনা হবে। যেমন—

  • সহীহ আকীদা

  • তাওহীদ ও শিরক

  • সুন্নত ও বিদআত

  • ইবাদতবন্দেগী

  • আদবআখলাক

  • দুআ ও দরূদ

  • ইসলামী জীবনব্যবস্থা ইত্যাদি।

. পেশাজীবীদের জন্য দীনী দিকনির্দেশনা

বিভিন্ন পেশার মানুষের জন্য তাদের পেশাসংশ্লিষ্ট শরয়ী বিধান ও মাসায়েল নিয়ে বিশেষ আলোচনা ও প্রশিক্ষণের ব্যবস্থা থাকবে।

. কুরআনের ভাষা শিক্ষা

কুরআন বুঝে পড়তে আগ্রহীদের জন্য সহজ ও সংক্ষিপ্ত পদ্ধতিতে কুরআনের ভাষা (প্রাথমিক আরবি) শিক্ষা দেওয়ার বিশেষ আয়োজন থাকবে।

. মহিলাদের জন্য বিশেষ শিক্ষা ব্যবস্থা

বয়স্ক ও আগ্রহী মহিলাদের জন্য আলাদা পরিবেশে কুরআন তিলাওয়াত, প্রয়োজনীয় মাসায়েল শিক্ষা এবং কুরআনের ভাষা শেখার ব্যবস্থা থাকবে।

. প্রশ্নোত্তর ও পরামর্শ পর্ব

অংশগ্রহণকারীরা তাদের ব্যক্তিগত, পারিবারিক বা সামাজিক জীবনের বিভিন্ন শরয়ী সমস্যার বিষয়ে আলেমদের নিকট থেকে সরাসরি প্রশ্ন করে দিকনির্দেশনা গ্রহণ করতে পারবেন

আমাদের বৈশিষ্ট্য

  • সহজ ও বোধগম্য পদ্ধতিতে দীনী শিক্ষা

  • ব্যস্ত মানুষের উপযোগী সময়সূচি

  • কুরআন ও সুন্নাহভিত্তিক নির্ভরযোগ্য শিক্ষা

  • বাস্তব জীবনের সাথে সম্পর্কিত মাসায়েল আলোচনা

  • সকল শ্রেণিপেশার মানুষের জন্য উন্মুক্ত সুযোগ

 

আমাদের আশা, এই খণ্ডকালীন দীন শিক্ষা বিভাগের মাধ্যমে সমাজের বিভিন্ন স্তরের মানুষ সহজে দীন সম্পর্কে প্রয়োজনীয় জ্ঞান অর্জন করবেন এবং নিজেদের জীবনকে কুরআন ও সুন্নাহর আলোকে গড়ে তুলতে সক্ষম হবেন, ইনশাআল্লাহ।